পুলিশ লাইন্স রোডে ইউরো কিচেনের যাত্রা শুরু - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

পুলিশ লাইন্স রোডে ইউরো কিচেনের যাত্রা শুরু


বরিশাল :বরিশাল নগরীর পুলিশ লাইন রোডে রুচিম্মত বাংলা এবং আধুনিক খাবারের নিশ্চয়তা নিয়ে যাত্রা শুরু করলো ইউরো কিচেন। গতকাল শুক্রবার (০৩ মার্চ) বাদ আসর দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে ইউরো কিচেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।উদ্বোধন এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠানে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সহ-সভাপতি কাজী আল মামুন, ইউরো গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, এটিএন বাংলার যুগ্ম বার্তা সম্পাদক বিপ্লব রয়, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ, সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সাংবাদিক অপূর্ব অপু, জিয়া শাহিনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও ইউরো গ্রæপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যাত্রা শুরু করা ইউরো কিচেন বরিশাল নগরীর সবথেকে ব্যতিক্রম একটি খাবারের প্রতিষ্ঠান। যেখানে সল্পমূল্যে বাংলা এবং চাইনিজ খাবারের সুব্যবস্থা রয়েছে। তাছাড়া উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়ে খাবারের ব্যবস্থা করা হয়েছে।প্রতিষ্ঠানটিতে ছোট বড় সকল অনুষ্ঠানের জন্য খাবারের অর্ডার নেওয়া, কর্পোরেট অনুষ্ঠান, বিবাহ বার্ষিকী, জন্মদিনসহ যেকোন অনুষ্ঠানের জন্য টেবিল বুকিং ও খাবার অর্ডার নেয়া হচ্ছে। এছাড়া রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা।

Top