হিজলায় ভোটার দিবসে বর্ণাঢ্য র্্যালি ও আলোচনা সভা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

হিজলায় ভোটার দিবসে বর্ণাঢ্য র্্যালি ও আলোচনা সভা


হিজলা (বরিশাল) প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলায় ভোটার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে বর্ণাঢ্য র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার,এর সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় স্বাগত ক্তব্য উপজেলা নির্বাচন অফিসার মোঃ দেলোয়ার হোসেন, আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আহসানুল হাবিব আল আজাদ জনি, উপজেলা প্রাণিসম্পদসারন কর্মকর্তা ডাঃ প্রণব দত্ত,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খালিদ সাইফুল্লাহ জাবেদ, এ সময় আরো উপস্থিত ছিলেন আফসার উদ্দিন ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুলতান আহমেদ,কাউরিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি ডাঃঅশোক কুমার চ্যাটার্জী,বি সি ডি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আলী, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার বলেন ভোটারের নাগরিক অধিকার তার ভোটাধিকার।

এ অধিকার রক্ষায় কমিশনের দিক থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অব্যাহত থাকবে।

Top