বেনাপোলে পৃথক অভিযানে ফেনসিডিল ইয়াবা গাঁজা সহ গ্রেফতার-৫ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে পৃথক অভিযানে ফেনসিডিল ইয়াবা গাঁজা সহ গ্রেফতার-৫


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ১২৫ বোতল ভারতীয় ফেনসিডিল,৪০ পিচ ইয়াবা,৩০০ গ্রাম গাঁজা সহ ৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।বুধবার (১ মার্চ) বেনাপোল পোর্ট থানার পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।১২৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতারকৃত আসামীদের তালিকা (১) এনামুল হক কসাই (২৫), পিতা-মোঃ আক্বাস আলী,গ্রামঃভবারবেড়, ( ২ ) মোঃ হানিফ হোসেন আচড় (২৩), পিতা-কালু হোসেন, গ্রামঃ ভবারবেড়, (৩ )মোঃ শাজা জালাল (৩৯), পিতা-আবুল কাশেম, গ্রামঃ-বড় আঁচড়া,

৪০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ( ৪) মোঃ ইকবাল মোড়ল(২৫), পিতা-মোঃ জয়নাল আবেদীন মিস্ত্রী , গ্রাম- শিকড়ী (মাঠপাড়া বটতলা) এবং ৩০০ শত গ্রাম গাঁজাসহ (৫) মোঃ সোহান হোসেন কালু(২৩), পিতা-মোঃ নুর ইসলাম, মাতা-আয়শা খাতুন ,স্থায়ী: গ্রাম- বড় আচঁড়া, সর্ব থানা- বেনাপোল পোর্ট, জেলা –যশোর তাদেরকে গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষ হলে তাদেরকে যশোর কোর্টে প্রেরণ করা হবে৷

Top