হিজলায় ছয়টি বসতঘর আগুনে পুড়ে দিশেহারা ভুক্তভোগী পরিবার ৩০ লাখ টাকার ক্ষতি,আহত ১০
কাজী মহসিন, হিজলা প্রতিনিধিঃবরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন অন্তর্গত চর আসুলি আবুপুর মৌজায় পহেলা মার্চ সন্ধ্যায় ছয়টি কাঁচা পাকা বসত ঘর ও চারটি নারাপারা (গোখাদ্য) আগুনে পুড়ে বশীভূত হয়। এতে ১০ জন আহত হয়। ক্ষতিগ্রস্তরা হলেন নিজাম হাওলাদার (৪৮) রেজাউল করিম হাওলাদার (৪৫) সুমন হাওলাদার (২৮) উম্মে কুলসুম (৬৮) সেন্টু সর্দার (৫৫) আবুল বাশার সর্দার (২৮)। আহতোরা হলেন জুয়েল আলমগীর বখতিয়ার মাহতাব ও সেন্টু প্রমোখ। তারা স্থানীয় চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছে। এ ব্যাপারে সরজমিনে গেলে আগুন নিভাতে আশা খোরশেদ আলমকে উপস্থিতিতে আগুন ধরার সূত্রপাত জানতে চাইলে সে জানায় বিধবা উম্মে কুলসুম সন্ধ্যায় ভাত রান্না করার সময় অসাবধানতাবসত আগুন সূত্রপাত ঘটে।
এতে ছয়টি ঘর পুড়ে বশীভূত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ১ নং হরিনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তৌফিকুর রহমান সিকদার সরজমিনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেখতে গিয়ে তাদেরকে সাময়িকভাবে আর্থিক সহায়তা দেয়। এবং তাদের এ ক্ষতিগ্রস্থ কৃষিজীবী পরিবারগুলোকে পূর্ণবাসন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংসদ সদস্য পংকজ নাথের মাধ্যমে সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতার আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আশ্বস্ত করেন এবং এলাকার বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিক হাওলাদার কে ক্ষতিগ্রস্ত পরিবার বর্গের জন্য কি ধরনের সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে জানতে চাইলে তিনি জানান তাদের প্রত্যেক পরিবারকে এক বস্তা করে চাল এবং হরিনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর মাধ্যমে আর্থিক সহায়তা করা হয়েছে বলে জানান এবং তিনি আরো বলেন ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারের পক্ষ থেকে বিধি মোতাবেক কৃষি উপকরণ সহ যাবতীয় সাহায্য সহযোগিতার আওতায় আনা হবে বলে জানান তিনি।