৪র্থ শিল্পবিপ্লবের ফলে নানামুখী সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

৪র্থ শিল্পবিপ্লবের ফলে নানামুখী সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে


নিজস্ব প্রতিবেদক:পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন,৪র্থ শিল্প বিপ্লব সম্পর্কে স্কুল কলেজ এমনকি প্রান্তিক পর্যায়ের মানুষকে অবহিত করতে,সচেতন করতে হবে।মানুষ যখন জানবে তখন এর প্রতি মানুষের আগ্রহ জন্মাবে।যার ফলে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করতে পারবে।শিল্প বিপ্লবের ভিত্তি হিসেবে তিনটি বিষয়ে গুরুত্ব দিতে হবে যেমন অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শিল্পের বিকাশ,প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী তৈরি করা এবং পরিবেশ সংরক্ষণ। প্রয়োজন ব্যাপকহারে সরকারী-বেসরকারী যৌথ উদ্যোগ।আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ‘’Artificial Intelligence (AI) প্রযুক্তির ব্যবহার:প্রেক্ষিত পানি সম্পদ ব্যবস্থাপনা’’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,৪র্থ শিল্পবিপ্লব আমাদের সামনে বিভিন্ন রকমের বাস্তবতা নিয়ে এসেছে। এসডিজি লক্ষ্যমাত্রা ২০৩০, ভিশন-২০৪১ এর সফল বাস্তবায়ন এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতকল্পে ৪র্থ শিল্পবিপ্লবের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।সবাই মিলে আমাদের এখন থেকেই একটি সুপরিকল্পনার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তবেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব,গড়তে পারব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।তিনি বলেন আরো বলেন,চতুর্থ শিল্পবিপ্লবের ফলে নানামুখী সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। অটোমেশনের প্রভাবে কর্মক্ষেত্রে ঝুঁকি হ্রাস পাবে,উৎপাদন শিল্পে নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে,স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বড় পরিবর্তন আসবে,বিশেষায়িত পেশার চাহিদা বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে জীবনযাত্রার মানোন্নয়ন হবে ব্যাপকভাবে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান,অতিরিক্ত সচিব ও যুগ্মসচিববৃন্দসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।

Top