সাউন্ডবাংলা ‘ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচনে শাজাহান খান - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

সাউন্ডবাংলা ‘ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচনে শাজাহান খান


প্রেস বিজ্ঞপ্তি:সাউন্ডবাংলা প্রকাশিত শ্রমিক নেতা কলামিস্ট জেড এম কামরুল আনামের ‘ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন করেছেন সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। বিকেল সাড়ে ৫ টায় বাংলা একাডেমির গ্রন্থ উন্মোচন মঞ্চে মোমিন মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত ‘ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শাজাহান খান এমপি বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। বইটি নতুন প্রজন্মের জন্য হলেও সবার জন্য জরুরী বইটি নিঃসন্দেহে সংগ্রহে রাখার মত। জাতির পিতার আর্দশ-সততা-জীবনসহ সকল বিষয় এই বইয়ে সমন্বয় করেছেন লেখক-কলামিস্ট জেড এম কামরুল আনাম।

সাউন্ডবাংলা’র প্রকাশক শান্তা ফারজানা ‘ছোটদের বঙ্গবন্ধু বাংলাদেশ’ থেকে কবিতা আবৃত্তি করার পর সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনাম গ্রন্থটি প্রসঙ্গে বলেন, আমার ১৭ তম গ্রন্থটি সংগ্রহ করুন, ঋদ্ধ হোন। আশা করি অতিতের ১৬ টি গ্রন্থের মত এই গ্রন্থটিও পাঠক সমাদৃত হবে বলে আমি বিশ^াস করি।এসময় উপস্থিত ছিলেন, কথাশিল্পী নজিবুল আকবর, ওয়াজেদ রানা, শামসের জাহান হোমায়রা প্রমুখ।

Top