বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি পানিসম্পদ প্রতিমন্ত্রী'র পক্ষে শ্রদ্ধা নিবেদন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষে শ্রদ্ধা নিবেদন


মঙ্গলবার, অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষ থেকে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন,বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর শাখার সিনিয়র সদস্য, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক,বরিশাল সিটি কর্পোরেশন এর সাবেক প্যানেল মেয়র মোঃনিজামুল ইসলাম নিজাম।

এ-সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, সাবেক বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বরিশাল জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম ইটালি শহিদ, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু,বরিশাল সিটি কর্পোরেশন কাউন্সিলর ফরিদ আহমেদ, জাকির হোসেন ভুলু, এনামুল হক বাহার, রুবেল হাওলাদার সহ অধিকাংশ কাউন্সিলরবৃন্দরা, এছাড়াও বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, সরকারি বরিশাল কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ আল মামুন, বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি জসিম উদ্দিন,সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহিদুর রহমান মাহাদ,বিএমকলেজ ছাত্রলীগ বাকসুর সাহিত্য সম্পাদক নূর আল আহাদ সাঈদি, মহানগর ছাত্রলীগের রেজানুর রহমান নিয়ন সহ ও বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল শীর্ষ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Top