মাঝিমাল্লা দের মাঝে কম্বল বিতরণ করেন খাঁন মামুন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মাঝিমাল্লা দের মাঝে কম্বল বিতরণ করেন খাঁন মামুন


নিজস্ব প্রতিবেদকঃমাজিমাল্লা সমবায় সমিতির আয়োজিত কীর্তণখোলা নদী তীরবর্তী মাঝিমাল্লাদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো:মাহিদুর রহমান মাহাদ, মাঝিমাল্লা সমবায় সমিতির সাধারণ সম্পাদক রাজিব হাওলাদার রিপন সহ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ২০ ফেব্রুয়ারী সোমবার বিকাল সাড়ে ৪ টায় বরিশাল নগরীর চড়কাউয়া খেয়া ঘাট এলাকায় মাঝিমাল্লা সমবায় সমিতির আয়োজনে নৌকার মাঝিদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি মাহমুদুল হক খান মামুন ।

উপস্থিত একাধিক মাঝি বলেন তারা নৌকায় গভীর রাত অবদি যাত্রীদের নদী পারাপার করেন যে কারনে তাদের শীতে অনেক কষ্ট পেতে হয়। তাদের জন্য এই কম্বল অমূল্য সম্পদ বলেন একাধিক মাঝিমাল্লারা। প্রায় শতাধিক মাঝিমাল্লাদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি।

Top