শার্শায় বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ৩ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।শুক্রবার রাতে উপজেলার কন্যাদহ ধাঁবাড়ি তালতলার মোড় থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, শার্শা উপজেলার রামপুর গ্রামের ইউপি সদস্য সুলতান আহমদ বাদশার ছেলে আব্দুল আলিম লতা (২৮) ও মাটিপুকুর গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে রেজাউল করিম (২৭)।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম আকিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল সহ তাদের শরীর তল্লাশী করে তিন বোতল বিদেশি মদ পাওয়া যায়। আটক আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Top