বরিশালে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বরিশালে স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত


বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর পূর্ব রুপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ গাজীকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশি প্রতিপক্ষরা।
বাড়ীর জমি দখল করতে আসা প্রতিপক্ষদের বিরুদ্ধে স্থানীয় কাউন্সিলর’র কাছেবিচার দেওয়ায় সালিশ বৈঠকে বসেই বেধরড়ক পেটানো হয়। এতে ওই শিক্ষক
ঘটনাস্থলেই মারাতœক আহত হন। মঙ্গলবার সন্ধ্যারাতে নগরীর ২৮ নং ওয়ার্ডেরদিয়াপাড়াস্থ ওই শিক্ষকের নিজ বাড়ীতে এ ঘটান ঘটে। এদিকে ওই শিক্ষকের অবস্থা
সংকটাপন্ন হওয়ায় তাকে বরিশালে শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করানো হয়। এঘটনায় আহত শিকক্ষকের ভাই হিরন গাজী বরিশাল এয়ারপোর্ট থানায় হামলার
প্রধান অনুঘটক আনোয়ার, নয়ন ও তার ভাই পুলিশ সদস্য রুবেলসহ তিনজনেরবিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। আহত শিক্ষক ফিরোজ গাজী জানান, ক্ষমতার
দাপট দেখিয়ে ভূমিদস্যু আনোয়ার ও তার ছেলে নয়ন বাড়ির উঠানের জমির মাটিকেটে নিয়েছে।

এর প্রতিকার চেয়ে স্থানীয় কাউন্সিলরর কাছে অভিযোগ করায়সালিশিতে বসে তাকে বেধড়ক পেটানো হয়। আনোয়ারের এক ছেলে রুবেলপুলিশের চাকুরী করায় এলাকায় যা মনে চায় তাই করে বেড়ায়। কেউ ভয়ে মুখ খুলতেপারে না। ওই পুলিশ সদস্য রুবেল’র উস্কানিতে এ হামলার ঘটনা ঘটেছে বলেজানান তিনি। এ বিষয়ে ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন রুবেল জানান,জমির মাটি কেটে নেয়ার বিষয়ে অভিযোগ করলে মীমাংসা করতে এলাকার গন্যমান্য লোক নিয়ে বৈঠকে বসি। সে সময় উভয় পক্ষের উত্তেজনার কারনে মারামারির ঘটনাঘটে। এতে প্রধান শিক্ষক আহত হয়। এবিষয়ে বরিশাল এয়ার পোর্ট থানার ওসি
হেলাল উদ্দিন জানান,তার কাছে অভিযোগ এসেছে, ঘটনার তদন্ত চলছে। আসমিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Top