শিক্ষিকা লাঞ্চনার দায়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শিক্ষিকা লাঞ্চনার দায়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন


হিজলা প্রতিনিধি ঃবরিশালের হিজলা উপজেলায় গুয়াবারিয়া ইউনিয়নের ৮০ নং নতুন চরপত্তীনী ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি শনিবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কুপ্রস্তাবে রাজী না হওয়ায় সহকারী শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার গুয়াবাড়িয়া ২ নং ওর্য়াডের চরপত্তনী ভাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর বিরুদ্ধে ।মারধরের শিকার সহকারী শিক্ষিকা জানায় গত ১ বছর পূর্বে প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম আমাকে বিয়ের প্রস্তাব দেয়।তখন তাকে সর্তক করলে তিনি বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়।তখন ঐ স্কুল থেকে ডেপুটিশনে অন্য স্কুলে চলে যাই।গত কয়েক আগে ডেপুটিশন বাতিল হওয়ায় আমার স্কুলে ফিরে আসি।তখনি প্রধান শিক্ষক নানা ভাবে হেনস্ত করার চেষ্টা করে।

সহকারী শিক্ষিকা আরো বলেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জরুরী পরিশেবা ত্রিফল নাইন (৯৯৯) ফোন করলে হিজলা থানার এসআই মোঃ আরিফ হোসেন ও সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন এরপর পর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গফফার ও সহকারী শিক্ষক অফিসার মোহাম্মদ আলী উপস্থিত হন এবং তারা উপস্থিত সকলকে আশ্বস্ত করেন একটি তদন্ত কমিটি গঠন করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গাফফার বলেন প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর বিরুদ্ধে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি আমাদের নজরে আসে। পরে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সঠিক তদন্তের স্বার্থে হয়তো কমিটি সময় বাড়াতেও পারে। তদন্ত প্রতিবেদন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top