বেনাপোলে ফেনসিডিল সহ আটক দুই মাদক ব্যবসায়ী - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ফেনসিডিল সহ আটক দুই মাদক ব্যবসায়ী


মো.সাগর হোসন,বেনাপোল প্রতিনিধিঃযশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রবিবার (৫ জানুয়ারি) দুপুরে ডিবি পুলিশ জানায় বেনাপোল বন্দর থানার শিকড়ী গ্রামের পাকা রাস্তার অভিযান চালিয়ে তাদের আটক করে।আটককৃতরা হলো, বেনাপোল বন্দর থানার শিকড়ি গ্রামের মৃত গফুরের ছেলে আক্তারুল ইসলাম (৩৪) ও শার্শা থানার পাঁচ ভুলোট গ্রামের হানিফ আলীর ছেলে শরিফুল ইসলাম (৩০)।

যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্তে এসআই মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে বেনাপোল বন্দর থানায় এজাহার দায়ের করেন।

Top