ভারতে জেল খেটে দেশে ফিরল তিন যুবক ও দুই যুবতী - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

ভারতে জেল খেটে দেশে ফিরল তিন যুবক ও দুই যুবতী


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃভালো কাজের আশায় ভারতে পাচারের শিকার ৫ জন বাংলাদেশী যুবক যুবতী তিন মাস থেকে ৬ মাস পর্যন্ত জেল খেটে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছে। বুধবার বেলা ২ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে হস্তান্তর করেন।ফেরত আসরা হলো নরসিংদী জেলার হাবিবুল্লাহ বাহার এর ছেলে আজিম ভুইয়া (২৭) ময়মনসিং জেলার আবুল মুনসুর এর ছেলে আল ফাহাদ (২৯) গোপাল গঞ্জ জেলার দবির মোল্যার ছেলে টুটুল মোল্যা (২৫) যশোর জেলার সিদ্দিক শেখের মেয়ে মুনিয়া খাতুন (২৭) ও রাজবাড়ি জেলার আমির উদ্দিন এর মেয়ে মুস্সাত মমতা। এদের মধ্যে পুরুষ তিন জন ছিল ভারতের মোম্বাই কারাগারে এবং নারী দুই জন ছিল নাগপুর একটি বেসরকারী শেল্টার হোমে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল কালাম আজাদ বলেন ফেরত আসাদের আনুষ্টানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, ফেরত আসাদের থানার আনুষ্টানিকতা শেষে যশোর রাইটস নামে একটি বেসরকারী এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে।যশোর রাইটস এর ফিল্ড অফিসার বলেন এদের যশোর শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদরে হাতে তুলে দেওয়া হবে।

Top