কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি ঘোষণায় বরিশালে মহানগর ছাত্রলীগের মিষ্টি বিতরণ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি ঘোষণায় বরিশালে মহানগর ছাত্রলীগের মিষ্টি বিতরণ


নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর পরই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বরিশাল মহানগর ছাত্রলীগ এর নেতাকর্মীরা।সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ও নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে বরিশাল মহানগরীর আঃলীগের জেলা ও মহানগরের কার্যালয়ের সামনে সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল,মিষ্টি বিতরণ করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের গেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ব্রিফিংয়ে এ কমিটির ঘোষণা দেন। এরপর বরিশালের কৃতি সন্তান শেখ ওয়ালি আসিফ ইনানকে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি’র সাধারণ সম্পাদক করায় বরিশালেই প্রথম আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে উল্লাস করছে বরিশাল মহানগর ছাত্রলীগ এর ব্যানারে মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়নের নেতৃত্বে নেতাকর্মীরা।আজ ২১ ডিসেম্বর দিবাগত রাত ১২ টায় বরিশাল নগরীর প্রান কেন্দ্র সদর রোডস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ এর অস্থায়ী কার্যালয় বিবিড় পুকুর পাড় থেকে শুরু করে লঞ্চঘাট, আমতলার মোড়,রুপাতলী বাসস্ট্যান্ড,চৌমাথা, নথুল্লাবাদ বাস স্টান্ড সহ বটতলার মোড়ে আনন্দ উল্লাস ও সকলকে মিষ্টি বিতরণ করেছে মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন জানান গতকাল বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটিতে সভাপতি সাদ্দাম হোসেন ও বরিশালের কৃতি সন্তান বরিশালের গর্ব শেখ ওয়ালি আসিফ ইনানকে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি’র সাধারণ সম্পাদক করায় তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে নগরীর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে তাদের আনন্দ প্রকাশ করে।

Top