বাংলাদেশ আজীবন সম্মাননা পুরস্কার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বাংলাদেশ আজীবন সম্মাননা পুরস্কার


পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য বালিপাড়া ফাউন্ডেশন কর্তৃক বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীনকে ‘বাংলাদেশ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (বাংলাদেশ আজীবন সম্মাননা পুরস্কার) প্রদান করা হয়েছে।সম্প্রতি রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত ১০তম বালিপাড়া ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস ২০২২ এ জনাব গোলাম মইন উদ্দীন এই পুরস্কার গ্রহণ করেন। ১১ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হওয়া ১০তম ইস্টার্ন হিমালয়ান ন্যাচারনমিক্স ফোরাম এর অংশ হিসেবে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব সাবের হোসেন চৌধুরী এমপি; ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর পরমাণু ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত জনাব শ্যাম শরণ এবং ইন্ডিয়া ফাউন্ডেশনের গভর্নিং কাউন্সিলের সদস্য জনাব রাম মাধব।

Top