শার্শায় সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী এক তরুণের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী এক তরুণের মৃত্যু হয়েছে


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী এক তরুণের মৃত্যু হয়েছে।শনিবার রাতে ঘটনাটি ঘটেছে যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা ঈদগাঁ ময়দানের সামনে।নিহত ওই তরুণ শার্শা উপজেলার বাগআচড়া সাতমাইল মোল্লাপাড়ার আনছার মোল্লার ছেলে পিন্টু মোল্লা (২০)।প্রত্যক্ষদর্শীর বরাতে নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান,ওই তরুণ নাভারন বাগআচড়ার মধ্যে চলাচলকারি সিএনজির বাগআচড়া অভিমুখি একজন যাত্রী হিসেবে নাভারন থেকে বাড়ি ফিরছিলেন।

ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা যশোরমুখি একটি ট্রাক সিএনজিকে হালকা ধাক্কা দিলে সে ছিটকে পড়ে।এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।লাশ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করায় আটক করা সম্ভব হয়নি।

Top