শার্শায় আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের শার্শায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে শার্শা উপজেলা থেকে নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জয়িতা নারীদেরকে ৫টি ক্যাটাগরীতে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জয়িতা নারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Top