বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা”‘ এই স্লোগানকে সামনে রেখে যশোরের সদর উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার সময় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোর জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা।এর আগে বেলুল উড়িয়ে ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্টানের শুভ সূচনা করেন অতিথিরা।

যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কতোয়ালী মডেল থানার ওসি অপারেশন বি এম আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন, সদর উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, আনছার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মো: এনামুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা,সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষ সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে নারী সদস্যদের সেলাই মেশিন এবং পুরুষ সদস্যদের মাঝে বাইসাইকেল ও ছাতা বিতরণ করেন আয়োজকরা।

Top