বেনাপোলে অসুস্থ যাত্রীদের সেবায় হুইল চেয়ার উপহার দিলেন সুলতান মাহমুদ বিপুল - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে অসুস্থ যাত্রীদের সেবায় হুইল চেয়ার উপহার দিলেন সুলতান মাহমুদ বিপুল


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী অসুস্থ ও প্রতিবন্ধী যাত্রীদের সেবায় ৫টি হুইল চেয়ার উপহার দেন যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল।সোমবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় বেনাপোল চেকপোস্টে কাস্টমস কর্তৃপক্ষের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।

উপহার প্রদান শেষে যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মেসার্স সুলতান মাহমুদ সিএন্ডএফ এজেন্টের স্বত্বাধিকারী সুলতান মাহমুদ বিপুল বলেন, বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন শতশত বয়স্ক, প্রতিবন্ধি ও অসুস্থ পাসপোর্ট যাত্রী যাতায়াত করেন। ভারত – বাংলাদেশ যাতায়াতের সময় ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অসুস্থ যাত্রীরা আরও অসুস্থ হয়ে পড়েন। তাদের যাতায়াত সহজ করতে ৫টি হুইল চেয়ার প্রদান করেছি।এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।

Top