বেনাপোলে মদ গাঁজা ফেনসিডিলসহ আটক ৩ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে মদ গাঁজা ফেনসিডিলসহ আটক ৩


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে পৃথক অভিযান চালিয়ে ১৭ বোতল মদ, ২০ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।মঙ্গলবার (২৯ নভেম্বর) বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া এমপি মোড়ের সামনে থেকে একটি বাংলাদেশি ট্রাক ১৭ বোতল ভারতীয় মদ সহ ুদুলাল মাতুব্বর (৪৫) ও একই স্থান থেকে ২০ বোতল ফেনসিডিল একটি মোটরসাইকেল সহ মোঃ রাকিব (২০) কে আটক করেছে পুলিশ। পরে ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল সহ মোঃ মাহাবুর রহমান (৩৪) নামে একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরিশাল গৌরনদী এলাকার মৃত হাসেম মাতুব্বর এর ছেলে দুলাল মাতুব্বর, বেনাপোল গয়ড়া গ্রামের মোঃ শরিফুল এর ছেলে রাকিব হোসেন ও নারায়নপুর গ্রামের আলাউদ্দিন বিশ্বাস এর ছেলে মাহাবুর রহমান।উদ্ধার মাদকসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে মদ-গাঁজা-ফেনসিডিলসহ তিনজন মাদক কারবারিকে আটক করে। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

Top