বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে চটপটি বিক্রেতা গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে চটপটি বিক্রেতা গ্রেফতার


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি :যশোরের বেনাপোলে টাকার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তার আলী নামে এক চটপটির দোকানদারকে আটক করেছে পুলিশ। আটক মুক্তার আলী বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের রহমত আলীর ছেলে।২৬ নভেম্বর দুপুরে ভিকটিমের মা এ ঘটনায় আপোষ মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানাতে এসে বিচার দাবী করলে আসামি মুক্তারকে গ্রেফতার করে থানা হেফাজতে নেন পুলিশ।

ভিকটিম তার চাচার বাড়ির পাশে চটপটির দোকানে থালা বাসন ধোয়ার কাজ করতো। আসামী তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভিতরে ধর্ষণ করে।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মুক্তার আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আজ রবিবার যশোর কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

Top