শার্শায় আফিল জুট মিলে ভয়াবহ আগুন : ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় আফিল জুট মিলে ভয়াবহ আগুন : ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণ


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শায় আফিল জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।শনিবার (২৬ নভেম্বর) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় মুহুর্তেই আগুনের লেলিহান শিকায় জুট মিলের বেশ কিছু মেশিন এবং সোনালি আশ পুড়ে ছাই হয়ে যায়। এতে মিলের আনুমানিক ৫ থেকে ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। পরে বেনাপোল ফায়ার সার্ভিসের তিনটি টিম প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা নিশ্চিত করা যায়নি।

তবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে।তদন্ত সাপেক্ষে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিক ভাবে বলা যাচ্ছে না। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Top