আজ বরিশাল আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

আজ বরিশাল আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি


নিজস্ব প্রতিবেদকঃআজ ২৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে দুই দিনের সফরে বরিশাল আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে উপস্থিত হবেন।এরপর সকাল ১০ টায় বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চন্দ্রমোহন হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর মুর ্যাল স্থাপন করবেন।এরপর চন্দ্রমোহন ইউনিয়নের চন্দ্রমোহন বাজার সংলগ্ন খানকা মাঠে সামাজিক কর্মসূচির আওতায় সরকারি ভাতাভোগীদের সাথে মতবিনিময় করবেন।

এরপরে মাদক বিরোধী সমাবেশে অংশগ্রহণ করে চন্দ্রমোহন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও চন্দ্রমোহন রুস্তম মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভবনের উপর বর্জ্যপাত নিরোধক দন্ড স্থাপন করবেন বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী।
এরপর ২৫ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় বরিশাল সদর উপজেলা পরিষদের মাঠে কৃষকদের মাঝে কৃষি সামগ্রী এবং দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করবেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। এরপর বিকালে ঢাকার উদ্দেশ্য রওনা করবেন বলে জানা গেছে।

Top