মাটিতে পুঁতে রাখা ৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মাটিতে পুঁতে রাখা ৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার কাশিপুর-শাহজাদপুর সীমান্ত থেকে ৮০ পিস সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ৩১০ গ্রাম।শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চৌগাছা থানার কাশিপুর-শাহজাদপুর সীমান্তের কাটাতারের ৩০০ গজ দুরে বাংলাদেশের অভ্যান্তর থেকে মরিচ ক্ষেতের মধ্যে মাটিতে পুঁতে রাখা অবস্থায় স্বর্নের এই চালান উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী রাত ১০ টার সময় প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর-শাহজাদপুর সীমান্তের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। বিকাল ৫টার পর সীমান্তের কাছাকাছি কোনো কৃষকের না থাকার নির্দেশনা থাকলেও দুইজন সন্দেহভাজন কৃষককে সীমান্তের কাটাতারের কাছে ঘোরাঘুরি করতে দেখা যাই। বিজিবির উপস্থিতি দেখতে পেয়ে ওই দুইজন কৃষক ভারতের দিকে পালিয়ে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ওই মরিচ ক্ষেতের মধ্যে মাটিতে পুঁতে রাখা ৮০ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া উদ্ধার হওয়া স্বর্ন চৌগাছা থানায় হস্তান্তর করা হবে।

Top