বেনাপোলে ১৫ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ১৫ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে ১১২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বুধবার (১৬ নভেম্বর) রাত ১০ টার সময় বেনাপোলমুখী একটি পিকআপ থেকে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।আটক স্বর্ণ পাচারকারীরা হলেন কুমিল্লার দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) ও চাঁদপুর জেলার মতলব থানার উত্তর ইসলামপুর গ্রামের আব্দুল বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে যশোর হতে বেনাপোলগামী একটি পিকআপ তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে পিকআপের চালকের পিছনে কেবিনের বক্সের মধ্য বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৬ কেজি ৫১০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। যার বাজার মূল্য ১৫ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা। আটককৃতদের স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ ও আটক স্বর্ণ ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Top