শার্শায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ নভেম্বর) সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম,শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, অধ্যক্ষ ইব্রাহিম খলিল,শার্শা উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান,উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু বিল্লাল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল প্রমুখ।সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।উক্ত মেলায় ভিন্ন ভিন্ন আয়োজনে ছিল ৪৪টি স্টল,পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

Top