বেনাপোল সীমান্তে স্বর্ণসহ নারী পাচারকারী আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল সীমান্তে স্বর্ণসহ নারী পাচারকারী আটক


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে রত্না খাতুন (৩৪) নামে এক নারীর শরীল থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে ২১ বিজিবি সদস্যরা।রোববার রাত ৯ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।আটককৃত আসামি হলেন, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্ণের বার সহ এক নারীকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৮২ লাখ ৩৪ হাজার টাকা।

Top