বেনাপোল শুল্ক গোয়েন্দার হাতে ৯ পিচ স্বর্ণের বারসহ আটক ১ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল শুল্ক গোয়েন্দার হাতে ৯ পিচ স্বর্ণের বারসহ আটক ১


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট ইমিগ্রেশন থেকে ৯ পিচ (১ কেজি ৪০ গ্রাম) ওজনের স্বর্ণের বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা।(৭ নভেম্বর) সোমবার সকাল ৯ টার সময় ভারত প্রবেশ কালে সিদ্দিকুর রহমান যাত্রীর শরীর তল্লাশী করে প্যান্টের মধ্যে বিশেষ কৌশলে লুকানো এ স্বর্ণবার পাওয়া যায়।আটক স্বর্ণ পাচারকারী বরগুনার বামনা উপজেলার সিংড়া বুনিয়া গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে একজন পাসপোর্ট যাত্রী স্বর্ণের একটি চালান নিয়ে ভারতে পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল সদস্য চেকপোস্ট এলাকায় অবস্থান নেওয়া হয়। পরে পাসপোর্ট যাত্রীর ইমিগ্রেশনের এর সকল কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় তাকে গতিরোধ করে জিরো পোয়েন্ট থেকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।মনিরুজ্জামান আরো বলেন, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৪ গ্রাম যার বাজার মূল্য ৮০ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণেবার বেনাপোল কাস্টম হাউজে জমা করা হয়েছে, এবং স্বর্ণ পাচারকারীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Top