বেনাপোলে ঢাকা- কোলকাতা রুটে সেবা গ্রীন লাইন নামে পরিবহনের শুভ উদ্বোধন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ঢাকা- কোলকাতা রুটে সেবা গ্রীন লাইন নামে পরিবহনের শুভ উদ্বোধন


বেনাপোল প্রতিনিধিঃবেনাপোলে সেবা গ্রীন লাইন নামে একটি পরিবহন এর শুভ উদ্বোধন হয়েছে। পরিবহনটি ঢাকা- কোলকাতা রুটে আজ থেকে যাত্রা শুরু।সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল চৌধুরী মার্কেটে দোয়া ও আলোচনার মধ্যে দিয়ে বাসটির শুভ উদ্বোধন হয়।

বেনাপোল অফিসের দায়িত্বে বাসটির কাউন্টার ম্যানেজার আশাদুজ্জামান আশা বলেন, ঢাকার আব্দুল্লাহপুর থেকে বাসটি ছেড়ে বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করবে। বাসটি কোলকাতা নিউমার্কেট এলাকায় যাবে। তিনি আরো বলেন ঢাকা কোলকাতা রুটে সেবা গ্রীন লাইন বাসটি যাত্রীদের সেবা দেওয়ার প্রত্যাশায় আজ থেকে যাত্র শুরু হলো। আমরা যাত্রী সেবার গুনগত মান বাড়াতে সার্বিক চেষ্টা অব্যাহত রাখব।এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর সভার সাবেক কাউন্সিলর আহাদুজ্জামান বকুল, শ্যামলী পরিবহনের ম্যানেজার বাবু হোসেন, সাংবাদিক আশানুর রহমান আশা, শ্রমিক নেতা শাহ আলম প্রমুখ।

Top