শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:উন্নয়ন পল্লী, উন্নত দেশ, শেখ হাসিনার সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কতৃক বাস্তবায়নাধীন (ইরেসপো) ২য় পর্যায় প্রকল্পের আওতায় মঙ্গলবার বেলা ১১টার সময় শার্শার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী কিশোরী সংঘের ১শ জন সদস্যকে জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।এসময় ১০০জন প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন, খাতা, কলম, পেনসিল বক্স সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র কর্মকর্তা আবু বিল্লাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহমান তিতাস, প্রধান শিক্ষক গোলাম রসূল, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসিম উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

Top