বেনাপোলে ১০ পিচ স্বর্ণবারসহ দুই ভাই আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে ১০ পিচ স্বর্ণবারসহ দুই ভাই আটক


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বেনাপোল বন্দর থানার কাস্টমস-বিজিবি গেটের সামনে থেকে তাদের আটক করে।আটকরা হলেন, চুয়াডাঙ্গার পীরপুরকুল্লা উপজেলার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই ছেলে হিরন মিয়া (২৫) ও মিলন হোসেন (২৮)।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ মিনহাজ ছিদ্দিকী জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারতে স্বর্নের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমস-বিজিবি চেকপোস্টের সামনে থেকে সন্দেহ ভাজন দুই সহদোরকে ধরা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে ১০টি স্বর্ণবার পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

Top