বেনাপোল সীমান্তে ৯ রাউন্ড গুলিসহ আটক ১ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল সীমান্তে ৯ রাউন্ড গুলিসহ আটক ১


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল থেকে ৯ রাউন্ড গুলিসহ সাইদুল ইসলাম (২৮) নামে একজনকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। আজ শুক্রবার সকালে সীমান্তের রঘুনাথপুর এলাকা থেকে আটক করা হয়।আটক সাইদুল ইসলাম বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের মহসিন শেখের ছেলে। তার বিরুদ্ধে বেনাপোল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সীমান্তের রঘুনাথপুর বিজিবি ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় তার দেহ তল্লাশি করে ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Top