আবারো বেনাপোল স্থলবন্দরের শেডে আগুন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

আবারো বেনাপোল স্থলবন্দরের শেডে আগুন


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:আবারো দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল স্থল বন্দরে ৩২ নং শেডে আগুন।বৃহস্পতিবার(২০ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে আগুন লাগে। বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশন এবং বন্দরের শ্রমিকদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ঘটনা স্থলে জানা যায়, বেনাপোল স্থলবন্দর এর ৩২ নং শেডের অফিস রুমে আগুন লাগার কারনে ধোয়ার সৃষ্টি হয়।অফিস রুমের অভ্যন্তরে একটি স্টোর রুমে আগুন লেগে অফিসের কাগজপত্র পুড়ে গেলেও আগুন ছড়িয়ে পড়বার আগেই ফায়ার সার্ভিস এবং শ্রমিকদের যৌথ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ ভাবে নিভিয়ে ফেলা হয়। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তিনি জানিয়েছেন।বেনাপোল স্থলবন্দর পরিচালক মোঃ মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন,আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রনে রয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক। বড় ধরনের কোন ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে,তিনি বলেন তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে কিছু বলা যাবে না।বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ কামাল হোসেন ভূইঁয়া এর নির্দেশনায় এসআই রাজু আহম্মেদ,এস আই-তৌহিদুর রহমান সহ পুলিশের একটি চৌকষ দল সেখানে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Top