শার্শার পাঁচ ভুলোট সীমান্তে ৪৩টি স্বর্ণের বার উদ্ধার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শার পাঁচ ভুলোট সীমান্তে ৪৩টি স্বর্ণের বার উদ্ধার


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা সীমান্ত থেকে ৫ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩ পিস স্বর্ণবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এসময় পাচারকারী স্বর্ণ ফেলে কৌশলে পালিয়ে যায়।শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৯ টার সময় শার্শা উপজেলার পাঁচ ভূলোট সীমান্ত থেকে এ চালান আটক করা হয়।পলাতক চিহ্নিত আসামিরা হলেন, শার্শা উপজেলার পাঁচ ভূলোট এলাকার মীজানের ছেলে আব্দুল্লা ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে রিপন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শার অগ্র ভূলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন তিন ব্যক্তিকে গতি রোধ করা হয়। এসময় তাদের মধ্যে থেকে এক জনকে আটকের চেষ্টা করলে স্বর্ণ ফেলে সীমান্তের ইছামতী নদীতে ঝাঁপদিয়ে ভারত সীমান্তে পালিয়ে যায়।এসময় চোরাকারবারিদের কাছ থেকে ৫ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫০ লাখ ৫৬ হাজার টাকা। পাচারকারীকে আটকের চেষ্টা চলছে বলে। তিনি আরও জানান, একের পর এক স্বর্ণের চালান আটক করা হলেও থেমে নেই সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান। স্বর্ণ ব্যবসায়ী, গডফাদারসহ স্বর্ণ পাচারকারীদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে।

Top