বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পেটে মিললো ৪ পিস স্বর্ণের বার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পেটে মিললো ৪ পিস স্বর্ণের বার


মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৪ পিস স্বর্ণের বারসহ ১ পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা।মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১ টার টার দিকে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত ইমাম হোসেন জীবন (২৪) শরিয়তপুর জেলার পালং থানার চাতানিকানদি গ্রামের আব্দুল হালিমের ছেলে, যার পাসপোর্ট নম্বর ইঞ০৫৩৬৮০৯

বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দফতরের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, ভারতে স্বর্ণ পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাপরিচালকের নির্দেশনায় এবং যুগ্মপরিচালকের তত্বাবধানে ও আমার নেতৃত্বে সকাল থেকেই আমরা ইমিগ্রেশনে অবস্থান নেয়।সকাল ১১টার দিকে স্বর্ন পাচারকারী সন্দেহে একজন পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়। পরে তাদের জেরাপূর্বক তল্লাশি করা হয়। তল্লাশীকালে ইমাম হোসেন জীবন স্বীকার করে যে তার পেটের ভিতর বিশেষ কায়দায় স্বর্ন লুকানো রয়েছে। পরবর্তীতে এক্সরে করে ইমাম হোসেন জীবন এর পেটের ভিতর ৪ পিস স্বর্নের বারের অস্তিত্ব পাওয়া যায় এবং তা উদ্ধার করা হয়। যার ওজন ৪৬৪ গ্রাম এবং বাজারমুল্য ৩২ লাখ টাকা।আটক স্বর্নের বার কাস্টমস হাউসের শুল্ক গুদামে জমা করা হয়েছে। জীবনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Top