মধুমতি সেতুর উদ্বোধন উপলক্ষ্যে শার্শায় বর্ণাঢ্য র‌্যালি - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

মধুমতি সেতুর উদ্বোধন উপলক্ষ্যে শার্শায় বর্ণাঢ্য র‌্যালি


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় মধুমতি সেতুর উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (১০অক্টোবর) সকালে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি শার্শা বাজারের গুরুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে উপজেলা প্রশাসন,শার্শা থানা পুলিশ, আনসার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে এক আলোচনা সভায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কর্মকর্তাগণ।উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান,জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান,শার্শার চেয়ারম্যান কবির উদ্দীন তোতা,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Top