নাভারণ স্টেশন অফিস রুমে অনৈতিক কর্মকান্ডে প্রেমিক যুগল আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

নাভারণ স্টেশন অফিস রুমে অনৈতিক কর্মকান্ডে প্রেমিক যুগল আটক


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার নাভারণ রেলস্টেশন অফিস রুমে অনৈতিক কর্মকান্ডের সময় প্রেমিক যুগলকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরের সময়।এ কাজে সহযোগিতাকারি স্টেশন অফিসে মাস্টাররোলে কর্মরত সৌরভকেও আটক করে। পরে ঘটনাটি মীমাংসার নামে একটি প্রভাবশালী মহল তিন পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা করে সকলকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।জানা যায়, দীর্ঘদিন ধরে সৌরভ মোটা অংকের টাকার বিনিময়ে স্টেশনের অফিস কক্ষে প্রেমিক যুগলদের অনৈতিক কর্মকান্ডের সহযোগিতা করে আসার বিষয়টি স্থানীয়দের সন্দেহ হয়।

বিষয়টি রবিবার স্থানীয় যুবকরা গোপনে পর্যবেক্ষণ করে অনৈতিক কর্মকান্ডের সময় অফিসরুমে প্রেমিক যুগলকে হাতে-নাতে আটক করে। এসময় সহযোগিতাকারি সৌরভসহ তাদের অফিসের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। ঘটনাটি সাথে সাথে লোক জানাজানি হয়ে গেলে স্টেশন এলাকার আশেপাশের লোকজন এসে ভিড় করে। তবে পরে প্রভাবশালী মহল তিন পক্ষের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে সকলকে ছেড়ে দিয়েছে।১০ নং শার্শা সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্টেশনে আটক প্রেমিক যুগলকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এমন পরিস্থিতি যেন আর না হয় সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে।এ বিষয়ে শার্শা থানা অফিসার ইনচার্জ মামুন খান বলেন, এ সংক্রান্ত কোন খবর আমার জানা নেই। বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে দেখছি।

Top