এনপিপি’র বরিশাল মহানগর সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির শোক প্রকাশ
বরিশাল সিটি কর্পোরেশন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ আলী খান বাদশা শনিবার ৮ অক্টোবর ২০২২ বিকেল ৩ঘটিকার দিকে আমেরিকার নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর তিনি ৩ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি এর বরিশাল মহানগর সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ১৬ নং ওয়ার্ড বাসিন্দা মেহেদী হাসান রনি ,তার রুহের মাগফেরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।