পুলিশের জন্য আনা হলো প্রশিক্ষণপ্রাপ্ত ৬টি ঘোড়া - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

পুলিশের জন্য আনা হলো প্রশিক্ষণপ্রাপ্ত ৬টি ঘোড়া


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে ৬ টি রাইডিং হর্স (ঘোড়া) আমদানি করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার রাত ৮ টার সময় পেট্রাপোল বন্দর থেকে ভারতীয় হর্স অ্যাম্বুলেন্স ট্রাকে করে এ ঘোড়া ৬ টি বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। ভারত থেকে বাংলাদেশ পুলিশের জন্যে এ ঘোড়াগুলো কেনা হয়েছে। সাপ্লাইকারী হিসেবে ঘোড়াগুলো পৌঁছানোর দায়িত্ব পেয়েছে ঢাকার মহাসিন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান।

ভারতের জেকে এন্টারপ্রাইজ নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে ঘোড়াগুলো কেনা হয়েছে। ঘোড়াগুলোর আমদানি মূল্য ৮৩ হাজার ৩৪০ মার্কিন ডলার।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, রাতে ঘোড়াগুলো বেনাপোল বন্দরে আসার পরে দ্রুত সময়ে ঘোড়াগুলো খালাস নিয়ে রাতেই ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে।

Top