বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত পণ্য চুরির অভিযোগে ৩ চোর আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত পণ্য চুরির অভিযোগে ৩ চোর আটক


মো:সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ- বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পণ্য চুরি দায়ে ৩ চোরকে আটক করেছে পুলিশ।শুক্রবার (০৭ অক্টোবর) ভোরে তাদের চোরাই পণ্য সহ আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটককৃতরা হলো, যশোরের ঝিকরগাছা থানার পুরন্দপুর (দক্ষিণ পাড়া) গ্রামের আইয়ুব আলী খানের ছেলে ইমামুল (২৯), একই থানার বামনআলী (বাইসাপাড়া) গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে রিপন হোসেন (৪০) ও বেনাপোল পোর্ট থানার ভবেরবর গ্রামের মৃত রহমত আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫)

পুলিশ জানায়, আজ ভোর সাড়ে ৫ টার সময় বেনাপোল স্থলবন্দরের সেডে রাখা ভারত থেকে আমদানিকৃত সিলিপার সহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া নতুন থানা ভবনের সামনে থেকে চোরাই মালামাল সহ ওই ৩ চোরকে আটক করা হয়।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, আটকদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Top