বেনাপোল সীমান্ত থেকে ৫০ পিছ ইয়াবাসহ আসামী গ্রেফতার - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল সীমান্ত থেকে ৫০ পিছ ইয়াবাসহ আসামী গ্রেফতার


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫০ পিছ ইয়াবাসহ সাব্বির হোসেন শান (২১) নামে একাধিক মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে তালশারী দিঘীরপাড় গ্রামস্থ মিলন এর তেল পাম্পের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

আটক সাব্বির হোসেন শান ছোট আঁচড়া (পূর্বপাড়া) গ্রামের শাহজাহান হাজীর ছেলে।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, আসামির বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। মাদক বিরোধী বিশেষ অভিযানে তাকে ৫০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Top