শার্শা উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শা উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত


মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার”।মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা হল রুমে আলোচনা সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানই গুলশান, শিক্ষক- শিক্ষিকা, স্কুলের ছাত্রীরা ও সাংবাদিক বৃন্দ প্রমুখ৷উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। আজকের কন্যা শিশুরা আগামীতে দেশকে ডিজিটাল প্রযুক্তিকে সমৃদ্ধ করে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Top