যুবলীগ চেয়ারম্যানের আরোগ্য কামনায় বরিশাল মহানগর যুবলীগের দোয়া মোনাজাত অনুষ্ঠিত - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

যুবলীগ চেয়ারম্যানের আরোগ্য কামনায় বরিশাল মহানগর যুবলীগের দোয়া মোনাজাত অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃকরোনা আক্রান্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ এর নির্দেশনায় রবিবার (২ অক্টোবর)সকাল ১১ টায় নগরীর বান্দরোডস্থ ভিআইপি কলোনি এলাকার পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজের শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে যুবলীগের চেয়ারম্যান গত ২৯ সেপ্টেম্বর কোভিড পজিটিভ আসে। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। মিলাদ ও দোয়া মাহফিলে বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক নিজামুল ইসলাম নিজাম বলেন, মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি মহোদয় বরিশাল আওয়ামী যুবলীগ কে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে যে সকল অপশক্তি কাজ করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে একযোগে কাজ করার আহবান জানান তিনি। তিনি আরো বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা শেখ ফজলে শামস্ পরশ করোনায় আক্রান্ত। আমি তাঁর আশু আরোগ্য কামনায় যুবলীগের সকল স্তরের নেতা-কর্মী ও বরিশালবাসীর নিকট দোয়া চাই।

যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন বলেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি’র সুযোগ্য উত্তরসূরি শেখ ফজলে শামস্ পরশ এর আশু আরোগ্য কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু সহ বরিশাল জেলা মহানগর আঃলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর বরিশাল মহানগর শাখার সদস্য, মারুফ আহমেদ জিয়া,সৈয়দ মেহেদী হাসান রুমান,মানিক হাওলাদার, শহিদুল রেজভী,মাইদুল ইসলাম শোহান,সাইফুল্লাহ খান লাবু,আবুল কালাম আজাদ সেন্টু সহ উপস্থিত ছিলেন-মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দরা।

Top