শার্শা উপজেলায় পুজা মন্ডপের নিরাপত্তায় আনসার মোতায়েন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শা উপজেলায় পুজা মন্ডপের নিরাপত্তায় আনসার মোতায়েন


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি :বাংলাদেশ আনসারের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এর নির্দেশনায়, সারা দেশের পূজা মন্ডপগুলোতে গতকাল থেকে আনসার মোতায়েন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলায় ২৯টি পূজা মন্ডপের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হয়েছে।শার্শার প্রতিটি পূজা মন্ডপে অনন‍্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ডিউটিরত অবস্থায় আনসার সদস‍্যদের দেখা গিয়েছে।

এ বিষয়ে শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল বলেন, আমাদের জেলা কমান্ড্যান্ট স‍্যারের নির্দেশনার তত্বাবধানে, শার্শা উপজেলায় ২৯ টি পুজা মন্ডপের নিরাপত্তায় ১৭২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ৬ দিন স্ট‍্যাটিক দায়িত্ব পালন করবে এবং এদের মনিটরিং করার জন‍্য উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে একটি মনিটরিং সেল খোলা হয়েছে।এছাড়াও এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকালে শার্শা উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল এর উপস্থিতিতে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল সহ আনসার-ভিডিপি’র অন্যান্য সকল সদস্যরা।

Top