একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে পানিসম্পদ প্রতিমন্ত্রী'র শোক ও শ্রদ্ধা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে পানিসম্পদ প্রতিমন্ত্রী’র শোক ও শ্রদ্ধা


নিজস্ব প্রতিবেদকঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাবেক প্রেস সচিব, একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক বাংলা এবং অনলাইন নিউজ পোর্টাল নিউজবাংলা টোয়েন্টিফোর এর সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের আজীন সদস্য জনাব তোয়াব খান ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Top