হিজলায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে আলোচনা সভা - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

হিজলায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে আলোচনা সভা


হিজলা প্রতিনিধিঃবরিশালের হিজলা উপজেলায় শারদীয় দুর্গোৎসব (২০২২) উপলক্ষে পূজামণ্ডপ কমিটির সদস্যদের সাথে আলোচনা সভা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অনুদান বিতরন করেন পঙ্কজ নাথ এম পি।উপজেলা নির্বাহি অফিসার জনাব বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে ২৯ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় হিজলা উপজেলার ১৫ টি পুজা মন্ডব কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পঙ্কজ নাথ এম পি বলেন প্রতিবারের ন্যায় সরকারি বিধিমতে এবারেও শারদীয় দূর্গা উৎসব পালন হবে,যাতে কোনো ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা পুজা উর্যাপন পরিষদের সভাপতি ডাঃ অশোক কুমার চ্যাটার্জি, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন,মেমানীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার নাসির উদ্দীন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা থানা অফিসার ইনর্চাজ ইউনুস আলী মিয়া, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার।

Top