শার্শা সীমান্ত থেকে ১০ পিস স্বর্ণ সহ আটক ১ - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

শার্শা সীমান্ত থেকে ১০ পিস স্বর্ণ সহ আটক ১


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃশার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় সাকিব নামে এক পাচারকারীকে ১০ পিস (১.২৩৩ কেজি) স্বর্ণের বার সহ আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) । মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলার রুদ্রপুর সীমান্তের আজগর আলীর আমবাগান থেকে স্বর্ণ সহ ওই পাচারকারীকে আটক করে।

আটক সাকিব শার্শার গোগা গ্রামের মৃত কালাম হোসেনের (১৯) এর ছেলে।খুলনা ২১ বিজিবি অধিনায়ক লে, কর্নেল তানভির রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানায় গোপন সংবাদ এর ভিত্তিতে রুদ্রপুর সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাকিবকে তল্লাশি করলে তার হাতে গামাছায় বাধা সারের মধ্যে কসটেপ দিয়ে জড়ানো ১০ পিস স্বর্ণ পাওয়া যায়। যার ওজন ১.২৩৩ কেজি। বাজার মুল্য ৮৯,৪৬,৪৫০ টাকা।উল্লেখ্য গত আগষ্ট ও সেপ্টেম্বর ২০২২ মাসে উক্ত সীমান্ত থেকে ১১ টি অভিযানে ১৬,৪১,৩৪,০০০ টাকার স্বর্ণ উদ্ধার করা হয়।

Top