হিজলায় প্রতারক শাহিন খানের শাস্তির দাবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

হিজলায় প্রতারক শাহিন খানের শাস্তির দাবিতে মানববন্ধন


হিজলা প্রতিনিধি : প্রতারক শাহিন খানের প্রতারণার শিকার হয়ে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোড়ালিয়ার ভুক্তভোগী শাহিন বেপারী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা মানববন্ধন করেছেন।

সোমবার ২৬ সেপ্টেম্বর সকাল এগারোটায় হিজলা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে দাঁড়িয়ে ভুক্তভোগী শাহিন বেপারী জানান, প্রতারক শাহিন খান দশ শতাংশ জমির সকল কাগজপত্র জালিয়াতির মাধ্যমে আড়াই বছরে তার কাছ থেকে নগদ ত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তার প্রতারণার কারণে আদালতের কাছে আজ সে অপরাধী।মানববন্ধনের মাধ্যমে প্রতারক শাহিন খানের প্রতারণার হাত থেকে রক্ষাপেতে ভুক্তভোগী এই পরিবারের সদস্যরা মাননীয় প্রধানমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীদের সাহায্য কামনা করছেন।

Top