হানিমুনে গিয়ে স্বামীকে মারধরের শেষে পরকিয়া প্রেমিকের সাথে পলাতক প্রেমিক-প্রেমিকা তালতলী থেকে আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

হানিমুনে গিয়ে স্বামীকে মারধরের শেষে পরকিয়া প্রেমিকের সাথে পলাতক প্রেমিক-প্রেমিকা তালতলী থেকে আটক


বরগুনা প্রতিনিধিঃ কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুন করতে যাওয়া এক পর্যটককে মারধরের শেষে পরকিয়া প্রেমিকের সাথে পালানোর অভিযোগ উঠেছে এক গৃহবধুর বিরুদ্ধে। আলোচিত এ ঘটনার ৭ (সাত) দিন পরে পরকিয়া প্রেমিকের সাথে পলাতক সেই গৃহবধূকে গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ।

জানা গেছে, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে হানিমুনে যায় প্রবাসী স্বামী মনিরুল ইসলাম (৩৫)। রাত ১১ টার দিকে স্ত্রী নয়নি(ছদ্মনাম) পরকিয়া প্রেমিক ও লোকজন নিয়ে প্রবাসী স্বামী মনিরুল ইসলামকে বেধরক মারধর করে বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার আলাল হাওলাদারের ছেলে নোমান (২৪) এর সাথে পালিয়ে গিয়ে তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের আগাপাড়া শাহজাহান প্যাদার ছেলে হাসান প্যাদার বাড়িতে (ছেলের দুলা ভাইয়ের) আত্মগোপন করে।সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাদেরকে হাসান প্যাদার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত ওই গুহবধু বরগুনা সদর উপজেলার ৮নং ওয়ার্ডের হেউলিবুনিয়া গ্রামের মো. হারুন অর রশিদের মেয়ে নয়নি(ছদ্মনাম)।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে স্বামী কে মারধর শেষে পরকিয়া প্রেমিকের সাথে পলাতক সেই আলোচিত পরকিয়া প্রেমিক-প্রেমিকা তালতলীতে আত্মগোপন করে। সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এঘটনায় মহিপুর থানায় একটি মামলা হয়েছে। মহিপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তাদেরকে মহিপুর থানায় পাঠানো হবে।

Top