বেনাপোল চেকপোষ্ট কাস্টমস থেকে ১,৭০,০০০মার্কিন ডলার সহ দুইজন আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কড়া নিরাপত্তার আওতায় ব্যবসাপ্রতিষ্ঠান-শিল্পাঞ্চল,বাড়ছে নাশকতার ঝুঁকি ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!

বেনাপোল চেকপোষ্ট কাস্টমস থেকে ১,৭০,০০০মার্কিন ডলার সহ দুইজন আটক


মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্ট কাস্টমস থেকে ১,৭০,০০০ ( বাংলাদেশী মুদ্রায় ১,৮০,০০,০০০) মার্কিন ডলার সহ দুইজন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী আটক হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২ টার সময় ভারত থেকে ফেরার সময় বেনাপোল কস্টমস শুল্ক গোয়েন্দারা ডলার সহ দুই জনকে আটক করে।আটককৃতরা হলেনঃ- মুন্সিগঞ্জ জেলার কমলাঘাট এলাকার সাগর হোসেন (৪০) ( পাসপোর্ট নং এ ০২৯৯০৭৪৮) ও একই জেলার পাঁচগাঁও গ্রামের জসিম ঢালি (৪২) ( পাসপোর্ট নং এ০২৯০৮২৪৮)।বেনাপোল কাস্টমস হাউজের শুল্ক গোয়েন্দা সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক মনিরুজ্জামান এর নেতৃত্বে ওই দুই জন যাত্রীকে চ্যালেঞ্জ করে মার্কিন ডলার উদ্ধার করি।

বেনাপোল কাস্টমস হাউজের গোয়েন্দা উপ-পরিচালক মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে চেকপোষ্ট কাস্টমস এলাকা নজরদারিতে রাখা হয়। ভারত থেকে বেলা সাড়ে ১২ টার দিকে ওই দুই জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী কাস্টমস তল্লাশি কেন্দ্র পার হয়ে গ্রীন চ্যানেল অতিক্রম করলে তাদের গতিরোধ করা হয়। এবং তাদের কাছে প্রথমিক ভাবে জিজ্ঞাসাবাদে তাদের কাছে কোন বৈদেশীক মুদ্রা নেই বলে অস্বীকার করে। এরপর তাদের চ্যালেঞ্জ করে ল্যাগেজ ও দেহ তল্লাশি করলে ল্যাগেজে বিশেষ ভাবে রাখা ১,৭০,০০০ মার্কিন ডলার পাওয়া যায়। যার পরিমান বাংলাদেশী টাকায় ১,৮০,০০,০০০ টাকা।আটককৃতদের বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

Top